সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন স্বামী

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় রঘুনাথপুরে স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়ে আশংকাজনক ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা কাজীরহাট বাজার সংলগ্ন হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন(৪৫) দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে অশান্তির এক পর্যায়ে ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন বাড়িতে রাখা ধারালো দায়ের( দেশিয় অস্ত্র) কোপে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করায় সে মারাত্মক ভাবে আহত হয়।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথায়, ঘাড়ে, মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত ফারুককে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে পুলিশ আটক করে। আঘাপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়