রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ডিবেটিং ক্লাবের উদ্যোগে “সাইবার সুরক্ষা বিষয়ক কর্মশালায় ইউএনও

কলারোয়া ডিবেটিং ক্লাবের উদ্যোগে “সাইবার সুরক্ষা (অনলাইন সুরক্ষা) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ মিলনায়তনে সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জুবায়ের হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, বিতর্ক একজন মানুষকে বহুবিধ উপায়ে চিন্তা করতে শেখায়। বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্নভাবে একটি বিষয়ের দুই দিক বিশ্লেষন করা যায়, আর সেটি চর্চার জন্য বিতর্কের ভ্থমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি সকল শিক্ষার্থীকে জ্ঞানের প্রসার ঘটাতে বিতর্ক চর্চায় মনোযোগী হওয়ার আহবান জানান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুনের সভাপতিত্বে ও ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবির আহম্মেদ’র পরিচালনায় কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সহ সূধিবৃন্দ।

কর্মশালায় অংশগ্রহন করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের শিক্ষার্থী ও বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক ১০ শ্রেণীর মেধাবী ছাত্র তন্ময় সরকার, আব্দুল্যাহ সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবির আহম্মেদ জানান, জ্ঞান অর্জনে পাবলিক স্পিকিং, বিতর্ক চর্চা, কবিতা আবৃত্তি চর্চা ও সাইবার সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জেলা ব্যাপি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা