মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কপোতাক্ষ নদে খেঁয়া পারাপার বন্ধ, বিপাকে মাঝি

লাগামহীন ভাবে করোনা ভাইরাসের প্রার্দুরভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে সারা দেশের মত কলারোয়াতেও ১ সপ্তাহের কঠোর লকডাউন চলমান।

করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ, সেরাবাহিনী, বিজিবি, জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে একযোগে কাজ করছে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, মাস্ক পরিধান নিশ্চিত, বাজার মনিটরিং সহ নানা কাজ করছে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা।

এরই ধারাবাহিকতায় প্রশাসন কর্তৃক উপজেলার জয়নগর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের খেঁয়া পারাপার বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, কপোতাক্ষ নদের একদিকে কলারোয়ার জয়নগর ও অপরদিকে কেশবপুরের মেহেরপুর। দুই পাড়ের মানুষের পারাপারের মাধ্যম নৌকা। প্রয়োজন-অপ্রয়োজনে একপাড়ের মানুষ অন্য পাড়ে আসা যাওয়া দীর্ঘদিনের। সম্পর্কের বন্ধনে আসা-যাওয়া চলতে থাকে নদ পারাপারের মাধ্যমে। বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি যেনো দুই পাড়ের মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

সেই খেঁয়া ঘাটের একটি নৌকার মাঝি মনোরঞ্জন সরকার জানান, ‘প্রশাসনের কর্মকর্তারা খেঁয়া পারাপার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন।’

তিনি ইতোমধ্যে তার নৌকা নদ থেকে তুলে উপরে উঠিয়ে রেখেছেন।

মনোরঞ্জন সরকার আরো জানান, ‘নৌকা তার একমাত্র উপার্জনের উৎস, সেটি বন্ধ মানে সংসার অচল। বেহাল দশা তার ১০ সদস্যের সংসারে। লকডাউনে আয় রোজগার বন্ধ ছেলেদেরও। নৌকা চালানো বন্ধের কারণে এই দুশ্চিন্তায় মগ্ন থাকেন সারাদিন।’

সরকারি বিধিনিষেধকে স্বাগত জানালেও সংসার চলবে কিভাবে?- এমনি প্রশ্ন রেখেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত