শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আজ শ্রী কৃষ্ণের ৫২৪৭ তম শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায়, কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।

(৩০ আগষ্ট সোমবার) জয়নগরে সনাতন ধর্মালম্বীদের প্রায় প্রতিটি বাড়িতে, পূজা-অর্চনা, নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালনের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনটি।

প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষ্যে জয়নগর সনাতন ধর্ম বেলতলা মন্দির, শান্তি চক্রবর্ত্তীর নিজস্ব বাসভবন মন্দির সহ অন্যান্য মন্দির গুলোতেও শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত হচ্ছে। আজ সন্ধায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী উপলক্ষে বেলতলা মন্দিরে ও শান্তি চক্রবর্ত্তীর নিজ বাড়িতে হরিনাম কৃত্তন ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে দিনটির সমাপ্ত হয়।

জয়নগর সনাতন ধর্ম বেলতলা মন্দিরের পুরহিত দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, কংশের মত দুষ্ট লোক পৃথিবীতে যখন যখন জন্মগ্রহন করেন ও অধর্মের গ্লানি বেড়ে যায়, তখন দুষ্টদের দমন করে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান শ্রী কৃষ্ণ যুগে যুগে অবর্তির্ণ হন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন সকল সম্প্রদায়ের মানুষের উপর ভগবান শ্রী কৃষ্ণের আর্শিরবাদ বর্ষিত হোক ও সম্প্রীতির বন্ধন তৈরী অটুট হোক। এবং মরন ব্যাধি করোনা ভাইরাস থেকে সকল মনুষ্য জীব পরিত্রান পাক এমনি প্রার্থনা রেখেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল