সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাইফুল ইসলাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, মাস্টার উৎপল সাহা, কলারোয়া মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আবু সাঈদ, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাবেক কর্মকর্তা ও আ.লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সদস্য নিঁয়াজ আহম্মেদ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এদিকে, উপজেলার বিএসএইচ সিংগা হাইস্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহনে অংকন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাস্টার আ. সালাম।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুষ্ঠানে অধ্যক্ষ ডাক্তার এমএ বারিকের সভাপতিত্বে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান।

বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি ভুট্টোলাল গাইন, অধ্যক্ষ ফারুক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লাঙ্গলঝাড়া কেএলও হাইস্কুলের অনুষ্ঠানে সহকারী শিক্ষক বিলকিস রেহানার সঞ্চালনায় প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনাবাড়িয়া হাইস্কুলের অনুষ্ঠানে প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, আ.লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুরূপ ভাবে কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদ্রাসা, চন্দনপুর ইউনাইটেড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামজিক প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়