বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাতপোতা রহিমা গার্লস স্কুলের নতুন সভাপতি শিক্ষক হুমায়ুন কবির

কলারোয়ায় সাতপোতা রহিমা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির মিঠু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
হয়েছেন।
রবিবার (২ জানুয়ারী) বেলা ২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, শিক্ষক প্রতিনিধি ৩ জন ও ৫ জন অভিভাবক সদস্য গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষক হুমায়ুন কবির প্রাপ্ত ভোটের ৮ ভোট লাভ করে প্রতিদ্বন্দী প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত সভাপতি শিক্ষক হুমায়ুন কবির পূর্বের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ছিলেন বলে জানা যায়।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান সহ শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ ও এলাকার অভিভাবকমহল সন্তোষ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা