শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় সংরক্ষিত আসনে পুননির্বাচনে বিপুল ভোটে বিজয়ী রহিমা

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউপির ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুননির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শন্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।

সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুল হামিদ জানান, “সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুনঃভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বীতা করেন দুই প্রার্থী। নির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী রহিমা খাতুন সর্বমোট ২৬৭৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীতা মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার পেয়েছেন ৯৪১ ভোট।”

নির্বাচনে রহিমা খাতুন ছিলেন নতুন মুখ। প্রথমবারের মতো তিনি ইউপি সদস্যা নির্বাচিত হলেন। ফলাফল ঘোষণার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি শুধু তাদের জনপ্রতিনিধি নয়, যারা ভোট দেননি তাদেরও জনপ্রতিনিধি আমি। সবার প্রতি আমার আহবান আপনারা নির্বাচন পরবর্তী পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ রাখবেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন ও মাইক প্রতীকের প্রার্থী ডলি আক্তার নির্বাচনে সমান সংখ্যক (১৩২২) ভোট পান। উভয়েই সমান ভোট পাওয়ায় এই সংরক্ষিত আসনে (৭ অক্টোবর) পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা