রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সাতক্ষীরার কলারোয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে ডাকবাংলা রোড়স্থ এমআর ফাউন্ডেশন মাকেটের দ্বিতীয় তলা ব্যাংক ভবনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ ও ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার মো: ইলাহী মিয়াসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানের শীতার্ত মানুষেরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানমূখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন তারা। অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ, কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের কাজ করে যাচ্ছি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সকল ধরনের সামাজিক কাজে সবসময় অংশ গ্রহন করে যাচ্ছেন। সে অনুযায়ী আজ কম্বল বিতরণ করা হলো। আগামীতেও অসহায়দের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণের কাজ অব্যহত থাকবে। এদিকে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান বলেন, প্রতিবারের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা