বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানির দরে পান বিক্রি, বিপাকে পান-চাষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পানের বাম্পার ফলন সত্বেও পান চাষীদের মুখে হাসি নেই। পানির দামে পান বিক্রি আর বাজার মূল্য কম হওয়ায় পান চাষীরা বিপাকে পড়েছেন। ভরা মৌসুমেও পানের দাম কম থাকায় পান চাষীরা রীতিমতো দূ:চিন্তায় পড়েছেন।
ফলে চলতি সময়ে পান চাষ করে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষীদের।- এমনটাই জানালেন তারা।

কয়েকজন পান-চাষী বলেন, পানের বাজারে ধ্বস নামার মূলকারণ নিত্যপণ্য দাম বৃদ্ধি পাওয়া। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকে পান ক্রয় ও খাওয়া বাদ দিয়েছেন।

উপজেলার বড় পানের বাজার খোরদো। সেখানে ঘুরে দেখা গেছে, কাক ডাকা ভোর থেকেই খোরদো, চাকলা, খাজুরা, হাজরাকাটী, মুরারিকাটী, জয়নগর, বরনডালী এলাকা থেকে খোরদো হাটে পান বিক্রেতারা অটোভ্যান, মিনি ট্রাক, অটোচার্জার ভ্যান, মোটরসাইকেল, এমনকি মাথায় করে তাদের বরজের উৎপাদিত পান নিয়ে বাজারে এসেছেন। বিক্রেতাদের পাশাপাশি কলারোয়ার বাইরের এলাকার ক্রেতারাও আছেন।

পান চাষীরা জানান, পূর্বে যে পানের পোন বিক্রি হতো ১শ’৫০ থেকে ১শ’ ৮০টাকা, তা এখন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকা থেকে ৩৫/৪৫ টাকায়। আগে যে পান ৪০/৬০ টাকা বিক্রি হতো এখন সেই পান পোন প্রতি ৪/১০টাকা।

পান-চাষী উপজেলার জয়নগর গ্রামের দিলীপ কুমার ঘোষ ও সাইফুল ইসলাম জানান, পানের উৎপাদন বেশি, বিক্রয় কম। তবু এই ক্ষতি কাটিয়ে উঠতে খুববেশি সময় লাগতো না, যদি পূর্বের মত পানের দাম থাকতো। পানের বাজারের যে অবস্থা এতে ঋণের টাকা পরিশোধ দুরের কথা- এখন সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে।

আরেক পান চাষী দেবাশীষ জানান, বরজে কাজ করা দিনমজুরের দাম লাগামহীন ভাবে বেড়ে গেছে। সেই তুলনায় বর্তমান যে পানের দাম তাতে পান বিক্রি করে মজুরির টাকা পরিশোধ করাও দুস্কর হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে পানচাষীরা পানচাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারে বলে তাদের শংকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, পান চাষ একটি লাভজনক ফসল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাময়িক এমনটা ঘটছে। তবে স্বল্প সময়ের মধ্যেই পানের বাজার স্বাভাবিক হবে বলে আমার বিশ্বাস।

তবে উপজেলায় মোট কত হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে এবং কতজন পানচাষী রয়েছেন সেই বিষয়ে কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক কোন তথ্য দিতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত