রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস স্বল্প পরিসরে বাস্তবায়নের সিদ্ধান্ত

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

‘করোনাকালীন সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রীয় দিবস দু’টি স্বল্প পরিসরে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পালন করা হবে।  মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, বিশেষ দোয়া-প্রার্থনা, হাসপাতালে খাদ্য পরিবেশনা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে। তবে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খোলা স্থানে জনসমাগম হয় এমন কয়েকটি কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।’

সভায় আরো জানানো হয়- ‘রাষ্ট্রীয় প্রোগ্রামের আলোকে দেশের সকল জেলা ও উপজেলায় যেসব কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় ঠিক সেভাবেই কলারোয়াতেও দিবসটি উদযাপন করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সময় ফ্লাগ স্ট্যান্ডে কারা অবস্থান করবেন সেটা রাষ্ট্রীয় নীতিমালায় উল্লেখ আছে, সেভাবেই সেটা বাস্তবায়িত হবে। স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা যায় কিনা সেই ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের জানানো হবে। একই সাথে নিজস্ব উদ্যোগে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু, জাতীয় পার্টির সভাপতি এম মুনছুর আলী প্রমুখ।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়