রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“তোর বদনে”

হতাশার প্রাচীর ভেঙ্গে দিয়ে
কুয়াশার মতো ভেসে রবো,
হিমেল হাওয়ায় উড়ে উড়ে
রাত জাগা এক পাখি হবো।
গহীনে জমা কথা গুলোকে
অবহেলার ছলে উড়িয়ে দেবো,
দূর্বা ডগায় জমা মুক্তোর মালা
একে একে সব কুড়িয়ে নেবো।
ক্ষণিকের জন্য বিকিরণ ছড়িয়ে
শিশিরের মতো অদৃশ্য হবো,
শেষ বিকেলে উদাস হয়ে আবার
থমকে গিয়ে দাঁড়িয়ে রবো।
একাকী ভেবে চুপিচুপি আর
কত জ্বালা সব বয়ে বেড়াবো,
ভাটুই গাছের চোরকাঁটার মতো
পথের ধারে লুকিয়ে রবো।
তোর বসনে আলতো ভাবে
সুযোগ মতো ঠিক বিঁধে যাবো,
অধৈর্য্য হয়ে যখন ছাড়িয়ে নিবি
অবলার মতো চেয়ে রবো।
কিঞ্চিৎ হলেও অনুভবে আমি
তোর পরশে ধন্য হবো,
ঘুটঘুটে আঁধারে যখন থমকে যাবি
তারা হয়ে তোরে পথ দেখাবো।
নৈঃশব্দের তরঙ্গে হাওয়ায় ভাসা
দূরন্ত একখণ্ড মেঘ হবো,
ইচ্ছে করে একদিন নিঃসঙ্গ রাতে
গল্প বলতে তোর সাথী হবো।
তোর মনোরঞ্জনে গোধূলি বেলায়
আবিরে উড়া বিহঙ্গ হবো,
অতি যত্নের ঐ মন কাননে
প্রদীপ জ্বালিয়ে ঠায় দাঁড়িয়ে রবো।
উদাস সময়ে তোর হৃদ আকাশে
বৃষ্টির ধারা ঝরিয়ে দেবো,
তোর পানে তাকানো কাক গুলোকে
একে একে সব তাড়িয়ে দেবো।
চাঁদ মুখের ঐ হাসি দেখে
হৃদয়ে সুখের পরশ নেবো,
উথাল পাথাল ঢেউয়ের ঝাপটা
তোর কিনারে আছড়ে দেবো।
পাহাড় সম ঢেউয়ের চাপে তোর
মন গাঙেতে তুফান হবো,
চাদরের মতো আলতো ভাবে
তোর বদনে লেপ্টে রবো।

একই রকম সংবাদ সমূহ

নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না

নিকোলাস বিশ্বাস: নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এক কঠিন বাস্তবতার কথাবিস্তারিত পড়ুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশবিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা