শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কলারোয়ায় মোটরসাইকেল বিক্ষোভ

সাব্বির হোসেন: ফিলিস্তিনে সাধারণ জনগণের উপর দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল যোগে বিক্ষোভ করেছে শতাধিক তৌহিদী জনতা।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অর্ধশতাধিক মোটরসাইকলে যোগে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং মাথায় প্লাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।

ফিলিস্তিনের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে তারা বলেন, ফিলিস্তিনে বছরের পর বছর দখলদার ইসরাইলের আগ্রাসি হামলায় শিশু থেকে নানান বয়সী নারী-পুরুষের মৃত্যু এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। স্বাধীন ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিদের বসতি স্থাপনে যে ইসরাইলের জন্ম সেখানে দখলদার থাবায় ফিলিস্তিন আজ নিজভূমিতে পরাধীন। গাজা উপত্যকায় যখন প্রতিবাদের সূচনা হচ্ছে তখন একের পর এক ভয়াবহ ইসরাইলী হামলায় হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে ইসরাইল বাহিনী। মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদেও নামাজ পড়তে বাধাঁ দিচ্ছে ইসরাইলী বাহিনী। তাদের বন্দুকের নলের সামনেই ফিলিস্তিন মুসলিমদের জীবন আজ বিপন্ন।

রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলিমদের প্রতি সংহতি এবং দখলদার ইসরাইল ও ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানান বিক্ষোভে অংশ নেয়া সাধারণ জনতা।

নানান পেশার সাধারণ মানুষের ওই বিক্ষোভে আরো অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক মেম্বার মিঠু, মাওলানা মহিউদ্দীন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত