বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারিউপোলের থিয়েটার হলের ধ্বংসস্তূপে ৬০০ মৃতদেহ রয়েছে

রাশিয়ান সেনা বহিনী ইউক্রেনের মারিউপোলের একটি থিয়েটার হল গুঁড়িয়ে দিয়েছিল। সেই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। এখনও পর্যন্ত যে নথি সামনে এসেছে তাতে স্পষ্ট এই থিয়েটার হলে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ার বিমান হামলায়।

এক মহিলা ওকসানা সাওমিনা তাকাল জানিয়েছেন, তিনিও থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন। বেসমেন্টে ছিলেন তাঁর স্বামীর সঙ্গে। যেদিন হামলা হয়েছিল সেদিনের কথা বলতে গিয়ে এখনও তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। হামলায় হারিয়েছেন তাঁর স্বামীকে। তিনি জানিয়েছেন হামলার তিনি সবেমাত্র স্নান করে এসেছিলেন। তারপরই একের পর এক বোমা ফেলতে থাকে রাশিয়ান বাহিনী। ধোঁয়া আর ধুলোয় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। তা পরিষ্কার হতেই তিনি দেখেন চারদিকে ছড়িয়ে রয়েছে মানুষের মৃতদেহ। পড়ে রয়েছে তাঁর স্বামীও। স্বামী তখনও জীবিত ছিলেন। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেছিলেন। কিন্তু তিনি ধ্বংসলীলা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

ওকসানা জানিয়েছেন সেদিন তাঁর চারদিকে ছড়িয়েছিল নিহর দেহ। শিশুদের দেহগুলি ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল। সেখান দিয়ে হাঁটা যাচ্ছিল না। টানা এক সপ্তাহ ধরে ইউক্রেনের ব্যস্ত শহর মারিউপোলে । প্রচুর মানুষ বোমার হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল মারিউপোলের সবথেকে বড় থিয়েটার হলে।

মারিউপোল হিয়েটার হলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সেই ধ্বংসস্তূপের নিচে প্রচুর মানুষের দেহ রয়েছে। এটি একটি গণকবরে পরিণত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনবাসী। (গত ১৬ মার্চ) রাশিয়া মারিউপোলের থিয়েটার লক্ষ্য করে বিমান হামলা চালায়। সংবাদ সংস্থার দাবি থিয়েটার হলের ভিতরে ও বাইরে সবমিলিয়ে রাশিয়ান সেনারা প্রায় ৬০০ মানুষকে হত্যা করেছিল। ইউক্রেন সরকারের প্রাথমিত অনুমান এই হামলায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। তারপরই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপোরাধের মামলা দায়ের করেছে আন্তর্জাতিক আদালতে। নিজের দেশেও রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ মামলা করেছে ইউক্রেন সরকার। তবে এই হামলা থেকে বেঁচে যাওয়ার প্রায় ২৩ জনের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

রাশিয়ার ইউক্রেন হামলার প্রথম থেকেই মারিউপোলের দিকে নজর ছিল। কিন্তু মারিউপোল কবজা করতে দীর্ঘদিন সময় লেগেছিল। রাশিয়ান সেনাদের কাছে মারিউপোল দখল খুব সহজ ছিল না। প্রায় ২১দিনের মত অপেক্ষা করতে হয়েছিল। তবে তাও খুব সহজ ছিল না রুশ সেনার পক্ষে। কারণ ইউক্রেনের এই অংশে প্রবল ঠান্ডা ছিল তখন।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা