রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় মহান শহীদ দিবস উৎযাপন

দীপক শেঠ, কলারোয়া: যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হয়েছে। বুধবার(২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া বলফিল্ডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাতক্ষীরা -১ সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ, থানা প্রশাসনের পক্ষে ওসি রফিকুল ইসলাম।

ওসি( তদন্ত) তাইজুর রহসান, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামীলীগের পক্ষে সভাপতি এমপি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, দীপক শেঠ, মহিলা আ.লীগের পক্ষে সভানেত্রী সহকারী অধ্যা: সুরাইয়া ইয়াসমিন রত্না, প্রেসক্লাবের পক্ষে সভাপতি এমএ কালাম।

সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সদস্য রাজু রায়হান, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ এসএম আলতাফ হোসেন লাল্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ফায়ার সার্ভিস স্টেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুম্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি- বেসরকারি ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাতফেরি শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসিল্যান্ড রিফাতুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোন্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কন্ঠ শিল্পী শিলা রানী হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে শিশুদের চিত্রাংকন ও সাংকৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ দিকে দিনের সুবিধামত সময়ে মসজিদ, মন্দির ও গীর্জায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত