শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র নিলেন সৈয়দ দিদার বখত্

এস এম ফারুক হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখত্।

সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানী বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘রজনীগন্ধা’ থেকে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা জেলার বানিজ্য বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান।

পরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর হাতে মনোনয়ন ফরম তুলে দেন সৈয়দ দীদার বখত্।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান মুঠোফোনে জানান, তালা-কলারোয়ার উন্নায়নের রূপকার সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখতে্র পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
তিনি এই আসনের জনগণের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব