বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় শুভেচ্ছা অভিনন্দন সভা

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা জেলায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় সরকার ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পৌরসভা মিলনায়তনে সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়ারুল ইসলাম, কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট শেখ কামাল রেজা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আয়োজক সংগঠনের সমন্বয়কারী এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, কবি হায়দার আলী শান্ত, সমাজ সেবক মুনছুর আলী, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, কবি গাজী আবু বক্করসহ বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির কলারোয়া পৌর শাখার আহবায়ক সাংবাদিক জাকির হোসেন।

বক্তারা সাতক্ষীরায় সরকারিভাবে ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আন্দোলনকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিদন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান