শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ওলামা বিভাগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওলামা বিভাগের উদ্যোগে শুক্রবার(২৬ ডিসেম্বর) সকালে মেল্লেকপাড়া জামে মসজিদে এক নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শূরা ও কর্মপরিষদের সদস্য এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ওলামা সমাজের ভূমিকা অপরিসীম। তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এবং ৬নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মহিবুল্লাহ সেক্রেটারী নুরুজ্জামান,যুব বিভাগের সভাপতি মুহিবুল্লাহ, আবুল কাশেম। সভায় স্থানীয় ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে আগামী দিনের নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত