রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে দুর্নীতির অভিযোগে পাউবো’র কর্মকর্তা অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ৭/২ পোল্ডারের এসও আলমগীর কবিরের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থবাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের বানভাসী মানুষ।

রবিবার বেলা ১১টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা ভাঙ্গন পয়েন্টে ‘বানভাসী এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা বিএল কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি হুজাইফা আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্যাতলা ভাঙ্গন কবলিত এলাকার আনোয়ারুল ইসলাম, টোকন সানা, মহরম আলী গাজী, বাবুল গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার বন্যাতলা এলাকার বেঁড়িবাধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এ বাঁধ সংস্কারের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু পাউবো’র এসও আলমগীর কবিরের সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বাঁধটি এখনো সংস্কার করা হয়নি।

বক্তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধটি সংস্কারের উদ্যোগ নিয়ে বাঁশ ও বালুর বস্তা ফেলা শুরু করলেও এসও আলমগীর কবিরের সেচ্ছাচারিতায় সে কাজও বন্ধ হয়ে গেছে। আমরা তার কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমরা অবিলম্বে দুর্নীতিবাজ এই কর্মকর্তার শাস্তি ও বদলি দাবি করছি একই সাথে অতিদ্রুত বাঁধ সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর ৩য় দিনে সাতক্ষীরার শ্যামনগরে কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতাবিস্তারিত পড়ুন

উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টিকে থাকার সক্ষমতা বাড়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকট: উপকূলে শিক্ষার্থীদের জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
  • শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
  • দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ
  • শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
  • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
  • ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি
  • শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
  • সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা
  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন