বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে মনোনয়ন ফরম নিলেন কলারোয়া আ.লীগ সভাপতি স্বপন

দেলোয়ার হোসেন, কলারোয়া : বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে এই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের কাছ থেকে তার কার্যালয়ে ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

সেসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস.এম আফজাল হোসেন হাবিল, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসমলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শহিদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে শনিবার সকালে রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফিরোজ আহম্মেদ স্বপন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব