রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে সরকারী খরচে ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ধানচাষে- খুশি কৃষক

কৃষিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে যশোরের ঝিকরগাছায় এবার সরকারী খরচে সমলয় পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে ধান চাষ হচ্ছে।

২০২২-২৩ অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনী হিসাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিকরগাছা।

উপজেলার ফতেপুর ব্লক (ফতেপুর ও জাফরনগর) এর ৫৪ জন উপকারভোগী কৃষকের ৫০ একর (১৫০ বিঘা) জমি এ প্রদর্শনীর আওতায় এসেছে।

সরকারী প্রণোদনা হিসাবে বিঘা প্রতি সিনজেনটা হাইব্রিড ১২০৩ ও ১২০৬ জাতের চিকন ধান বীজ ২ কেজি, ইউরিয়া ৩০ কেজি, ডাই এমোনিয়াম ফসফেট (ডিএপি) ২০ কেজি, মিউরেট অব পটাশ (এমওপি) ১৭ কেজি, চারা উৎপাদন ট্রে ও মেশিন এর মাধ্যমে চারা রোপন, ব্রি উইডার মেশিনের মাধ্যমে আগাছা পরিষ্কার করন ও কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন করে দেওয়া হয়েছে।

চাষাবাদে প্রযুক্তির ছোয়ায় খুশি কৃষক। সমলয়ে একক চাষে ধানের রোগ, পোকামাকড় কম হয়েছে এবং নিয়ন্ত্রণ অনেক সহজ বলে জানিয়েছেন সুবিধাভোগী কৃষকরা।

সুবিধাভোগী কৃষক ছাত্তার মিয়া জানান, ‘স্যারেরা ম্যাশিন দিয়ে ধান লাগায়(রোপন) দিছিলেন, সার দিছিলেন, কেটে বস্তা ভরেও দিয়েছেন। কোন টাকা পয়সা খরচ হয়নি আমাদের। সুযোগ থাকলে আমরা আবার চাষ করবো’।

আরেক সুবিধাভোগী কৃষক আব্দুস সালাম জানান, ‘এরাম সিস্টেম আমি আগে দেখিনি। কয়েকঘন্টার মধ্য ধান লাগায় দিলেন আবার পাকলে কেটে বস্তা ভরেও দিলেন। আমাদের তেমন কিছুই করা লাগেনি। সরকার সব খরচ দিয়ে দিয়েছেন।

ফতেপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামান জানান, ‘কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য আমরা সব সময় মাঠ পরিদর্শনে যায়। সার্বিক তদারকিতে এবার ফলন অনেক ভালো হয়েছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ‘বর্তমান কৃষি বান্ধব সরকারের নির্দেশনা বাস্তবায়নে অল্প জায়গায় অধিক ফলন নিশ্চিত করতে কাজ করছে কৃষি বিভাগ। কৃষিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবারই প্রথম সমলয় পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। অর্থাৎ একসাথে রোপন ও কর্তন যা সম্পূর্ণ যন্ত্র ও প্রযুক্তির সমন্বয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার