অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্যের উপর সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় কুমিরায় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন তালার আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় এ সমাবেশে কুমিরা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক নারী অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট কর্তৃক নির্মিত ধর্মীয় সম্প্রীতির ওপর একটি ভি ডি ও চিত্র দেখানো হয়। সকাল সাড়ে দশটায় একইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ হাজার ৯৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ হিজলদী, কাকডাঙ্গা ও গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। বিজিবি সূত্রেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌসুমীর স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের তালতলা গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমী খাতুন ও তাঁর ছেলে আব্দুর রহমান এবং আহত ফারুক হোসেনের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়। স্বজনদের বরাতে স্থানীয় পশুচিকিৎসক বিল্লাহ হোসেনবিস্তারিত পড়ুন
মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ১২ টা ৪৫ মিনিট) এ বৈঠক হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশেরবিস্তারিত পড়ুন
নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাসে হালনাগাদ তথ্য পূরণ করছেন কর্মচারীরা। এতে চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বাড়তি টাকা পেলেও ভাতা বাড়ছে না। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হবে, আপাতত সেই হারই বহাল থাকবে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালবিস্তারিত পড়ুন
ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদে মেরামতের কাজ করার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পাঠায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভি ও টাইমস নাউ-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাতে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র্যালি করবে বিএনপি। এদিন সকাল ৬টায় সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতারা। এছাড়া আলোচনা সভা, পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যৌথসভা শেষেবিস্তারিত পড়ুন
দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও বিদেশি প্রভুত্ববাদী গোষ্ঠী এখনো দেশকে অস্থিতিশীল করার গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিপিএফএল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ
‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ২০০৬ সালে জাপান সফরকালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্মবিস্তারিত পড়ুন

