আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা


আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় গোয়ালডাঙ্গা বাজার থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বড়দল ইউনিয়ন জাসাসের আহবায়ক মোঃ কামরুজ্জামান সানা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, প্রধান বক্তা সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান গাজী, মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক মোঃ মোরতাজুল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, কুদ্দুস সরদার, মোঃ জনি,
যুবদল নেতা নাজমুল হোসেন রাজু, আইয়ুব আলী সরদার আবু সালেক প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মোঃ বাবু গাজী।
বক্তারা বলেন, জাসাসের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তারা আরো বলেন এদেশে হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা ভাই ভাই আমরা সবাই একসঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে চলতে চাই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ (৩৭) নামে এক মাদ্রাসাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন


