Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ইছাপুরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন। চট্টগ্রামের আমানবাজার শান্তি কলোনি স্কুল শাখা ও আতুরার ডিপু জাঙ্গাল পাড়া শাখা মিলে সর্বমোট ২৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও মোঃ শরীফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলম মিয়ার উদ্যোগে ১ হাজার পরিবারের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাঘবের এলাকায় ১ হাজার পরিবারের এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জবিস্তারিত পড়ুন
রাউটিং-সুইচিং ও ফাইভজি বিষয়ে প্রশিক্ষণ নিলেন বুয়েটের ২৪ শিক্ষার্থী

সম্প্রতি, সফলভাবে চার মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছে হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে ২৪ জন শিক্ষার্থীকে একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান এবং হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ঝ্যাংচেং। এসময় আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়তায় ওই চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। রবিবার (১৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ জনগোষ্ঠির পাশে থাকার প্রত্যয়ে ৭৭৪টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান। ভিজিএফ (VGF অর্থাৎ Vulnerable Group Feeding) হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম। ভিজিএফ একটি মানবিক সহায়তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের উপদেষ্টা মফজুলার রহমান খোকনের মৃত্যু, এমপি রবির শোক

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মফজুলার রহমান খোকন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মফজুলার রহমান খোকন রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটের সময় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেনবিস্তারিত পড়ুন
‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ডিজিটাল যুগে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের জন্য সঠিক ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) ৮ম সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্ম যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে; সেদিকে দৃষ্টি দিতে হবে। তবে মুক্তিযুদ্ধকে সমর্থন না করা দলগুলোর বৈরি মনোভাবের কারণে বাধা-বিপত্তি আসবে।বিস্তারিত পড়ুন
তাপমাত্রা কিছুটা বেড়ে ১৮/১৯ এপ্রিল থেকে কমতে পারে

কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কিন্তু রোববারও (১৬ এপ্রিল) সুসংবাদ মেলেনি আবহাওয়া অফিস থেকে। বরং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিন সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।বিস্তারিত পড়ুন
পাকিস্তানের ধর্মমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। ইফতারের কিছু সময় আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে নেওয়াবিস্তারিত পড়ুন
একদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলো

একদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে রাজধানীর নিউমার্কেট ও এর আশপাশের মার্কেটগুলো। রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টার পর মার্কেটগুলো খুলে দেয়া হয়। এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এতে নিউমার্কেট সংলগ্ন সবগুলো মার্কেট বন্ধ করে দেয়া হয়। এছাড়া নিউমার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় ২৭ ঘণ্টা পর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এছাড়া আজ সকালবিস্তারিত পড়ুন
মেহেদির রং গাঢ় করার সহজ উপায়

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই মেহেদির রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ টিপস। বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে বাড়ির তৈরি মেহেদি হাতে লাগাতে চান না। কারণ এ মেহেদি থেকে ঠিকঠাক রং পাওয়া যায় না, যা টিউবের মেহেদি থেকে সম্ভব। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন,বিস্তারিত পড়ুন

