বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে ‘সাংবাদিক নীতিমালা’ প্রয়োজনে সংশোধন করবো: সিইসি

নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন যে ‘সাংবাদিক নীতিমালা’ করেছে, সেটি অধিকতর সংশোধন, সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে কিনা- তা দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আরও পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে সংশোধন করব। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেছেন সিইসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের নীতিমালা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।বিস্তারিত পড়ুন

ডা. জাফরুল্লাহ চৌধুরী সৎ-স্পষ্টবাদী ছিলেন, তার প্রতি শ্রদ্ধা-স্যালুট : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ সাহসী, সৎ, দেশপ্রেমিক, নির্ভীক ও স্পষ্টবাদী ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি।’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ওষুধ–সবকিছুই ছিল তার বাংলাদেশের স্বাস্থ্যখাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। তিনি স্বাস্থ্যনীতি করতে চেয়েছিলেন, কিন্তুবিস্তারিত পড়ুন

দুর্নীতির মামলায় তারেক ও জোবায়দার বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পলাতক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৬ মে দিন ঠিক করে দেন। একই সঙ্গে তারেক-জোবায়দা ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলে বিচারক আদেশবিস্তারিত পড়ুন

২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ, ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমে বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি পেরিয়ে তীব্র হতে পারে তাপপ্রবাহ। ২৪ এপ্রিল পর্যন্ত চলমান তাপপ্রবাহ বজায় থাকবে। এরপর তাপমাত্রা কমে ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই মাত্রাই চলতি মৌসুমেবিস্তারিত পড়ুন

মসজিদে নববিতে রহমতের বৃষ্টি

তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে ওমরাহ যাত্রীদের যখন হাঁসফাঁস অবস্থা, ঠিক তখন সৌদি আরবের পবিত্র মদিনা শহরের মসজিদে নববিতে রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকালে এ হঠাৎই বৃষ্টি শুরু হয়। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিরা বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন। এ সময় মসজিদে নববি প্রাঙ্গনে বসানো বিশাল ছাতাগুলো খুলে দেয়া হয়। খোলা জায়গা থেকে কার্পেট সরিয়ে নেয়া হয়। এরপর মসজিদে নববির আঙিনা ও ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকাবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ মোল্লারহাটের তাজ গ্রেপ্তার

নড়াইলে ১১৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার তাজ শরীফ (৩৬) বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন গ্রামের মৃত বাদশা শরীফের ছেলে। ১২ এপ্রিল (বুধবার) রাতে ডিবির পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইলের নড়াগাতি থানাধীন চর বল্লাহাটী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্র জানায়। সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক আর নেই

সাতক্ষীরার কলারোয়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক আর নেই। বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকার শ্যামলীতে ছেলের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক এমএ ফারুক প্রাক্তন এমএলএ (মেম্বর অব লেজিজলেটিভ এসেমবিলি- ১৯৫৪ সাল), প্রাক্তন এমপিএ (মেম্বর অব প্রভিনশিয়াল এসেমবিলি- ১০৭০ সাল), প্রাক্তন এমসিএ (মেম্বর অব কনসটিটুয়েন্টবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ

সাতক্ষীরায় জন্ম ও মৃত্যৃ নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ এবং BDRIS Software ব্যবহার সংক্রান্ত দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার সাতক্ষীরা জেলা শিল্প কলা একাডেমিতে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যৃ নিবন্ধন) এর সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যৃ নিবন্ধন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্ম সচিব)বিস্তারিত পড়ুন

বৃষ্টি হতে পারে যেদিন

সারাদেশের তাপমাত্রা ১৬ এপ্রিল পর্যন্ত একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, ১৭ এপ্রিল বৃষ্টি হতে পারে দুই-এক জায়গায়। বুধবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে। ১৭ এপ্রিল দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ২৪ এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা। গতবিস্তারিত পড়ুন

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে ইসির নিষেধাজ্ঞা

সকল ধরনের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া কোনো নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট সাংবাদিক ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালায় এমন বিধান আনল নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ে সাংবাদিকদের অন্যতম বাহন হচ্ছে মোটরসাইকেল, যা ছাড়া স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের কাজ করাই প্রায় অসম্ভব। এমন যৌক্তিকতা তুলে ধরে সাংবাদিকরা নির্বাচনে তাদের মোটরসাইকেলের ওপর বাধা প্রদানবিস্তারিত পড়ুন