Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা!

পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। মঙ্গলবার নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদী দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরে চলা সহিংসতার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তিনি জানান, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা প্রাঙ্গনে আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না। খবর আরব নিউজ ও ডেইলি সাবাহ’র।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) নূরুন নাহার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিন। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) নূরুন নাহারকে ডেপুটি গভর্নর করা হয়েছে। জানা গেছে, আগামী ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে নূরুনবিস্তারিত পড়ুন
গোপন নথি ফাঁসের পর ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনাসহ যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে এমন জোরালো হামলা চালাল রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, মঙ্গলবার রুশ সেনারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে তাদের জোরালো আক্রমণ চালিয়েছিল। যেখানে বেশ কয়েকটি শহর ভারি বোমাবর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে, ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়েবিস্তারিত পড়ুন
ভারতে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ভোরে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, কোনও সেনা সদস্যই গুলি চালিয়েছেন। এ ঘটনার পর স্টেশন কুইক রিঅ্যাকশন টিম দ্রুত সক্রিয় হয়ে উঠেছে।বিস্তারিত পড়ুন
দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৫৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী দু’দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি,বিস্তারিত পড়ুন
‘প্রেম’ করতে শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি চীনে, আসল উদ্দেশ্য কী?

‘প্রেম’ করতে শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ নিয়ে চীনের কলেজগুলো। তাদের জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই পথে হাঁটল তারা? প্রাথমিকভাবে বিষয়টি অদ্ভূত মনে হলেও এর পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। বর্তমানে পরীক্ষামূলকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানকার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনবিসি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করা হয় ২১ মার্চ। সিদ্ধান্ত অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কলেজগুলোতে ছুটি চলছে।বিস্তারিত পড়ুন
ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি না ফেরার দেশে পারি জমান। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮১ বছর। ডা. জাফরুল্লাহ চৌধুরীর দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এমন অবস্থায় তাকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দু:স্থদের ঈদ উপহার দিলো প্রিমিয়ার ছাত্র সংঘ

কলারোয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের দেড়শত গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ওই ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদের পরিচালনায় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

কলরোয়ার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম। টিসিবির ডিলারের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৬০ টাকায়, মসুর ডাল ৭০ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টিসিবির ডিলার মো.বিস্তারিত পড়ুন
কালিগঞ্জ প্রেসক্লাবে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানের প্রতি সংহতি জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবার পবিত্র মাহে রমজানে ইফতার পার্টির আয়োজন না করে কালিগঞ্জ প্রেসক্লাব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং অসহায় ব্যক্তিবর্গের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলাবিস্তারিত পড়ুন

