বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনুমোদনহীন নুডুলস কারখানায় আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

কলারোয়ায় অনুমোদনহীন নুডুলস কারখানায় আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ের একটি ভাড়া বসতবাড়িতে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাখানিক পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এর মধ্যে অনুমোদনহীন নুডুলস কারাখানায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে নুডুলস তৈরির উপকরণসহ ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়।

জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার কলাগাছি মোড়ের নিকটবর্তী বামনখালি সড়কের ধারে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তারুল ইসলামের বাড়ির দোতলা ভাড়া নিয়ে জনৈক ইব্রাহিম হোসেন একটি নুডুলস কারখানা প্রতিষ্ঠা করেন। অবৈধভাবে প্রতিষ্ঠিত কারখানায় অপরিকল্পিত ভাবে নুডুলস তৈরীর সময় গ্যাসের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে বিভিন্ন মালামাল ভস্মিভূত হওয়ায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ ব্যাপারে, সাইনবোর্ড বিহীন অবৈধ নুডুলস কারখানার সত্ত্বাধিকারী ইব্রাহিম হোসেন তার কারখানায় আগুন লেগে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তবে অনুমোদনহীন কারখানা চালু রাখার বিষয়ে তিনি কোন সদুউত্তর দিতে পারনেনি। এলাকাবাসী, কলারোয়ায় সরকারিভাবে নিয়মনিতীর তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা এসব নুডুলস, সেমাই, ট্যাং তৈরী কারখানা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা