শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় বিনামূল্যের ‘পুষ্টি বাগানে’ উপকৃত ১৭৮ গ্রামের মানুষ

মিঠুন সরকার, কৃষি বিষয়ক প্রতিবেদক, যশোর: সরকারের পরিকল্পনা ও কৃষি বিভাগের বাস্তবায়নে কৃষিতে ঘটে চলেছে নীরব বিপ্লব। একের পর এক সাফল্যে কৃষি হচ্ছে সমৃদ্ধ।

যশোরের ঝিকরগাছা কৃষি বিভাগের প্রচেষ্টায় ২০২২-২০২৩ অর্থবছরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাাপন’ প্রকল্পের মাধ্যমে বছর ব্যাপী পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে পারছেন উপজেলার ১৭৮ টি গ্রামের প্রায় অর্ধ সহস্রাধিক পরিবার।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থবছরে মোট ৭১০ টি পারিবারিক পুষ্টি বাগান স্থাাপন করা হয়েছে । অনাবাদী দেড় শতক জমিতে এ পুষ্টি বাগানের মাধ্যমে পরিবার প্রতি ১২-১৫ রকমের সবজি বীজ, ৫ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ, ১০০ কেজি ভার্মি কম্পোস্ট, ৫ কেজি জিপসাম, ১ টি গার্ডেন নেট, ১ টি পানি দেওয়ার ঝাঝরি ও বীজ সংরক্ষণের ১ টি পাত্র বিনামূল্যে দেওয়া হয়েছে। এ ছাড়াও মোট ৩১০ টি পারিবারিক পুষ্টি বাগান পুনঃ স্থাাপন করা হয়েছে।

এভাবে প্রতি বছর অনাবাদী প্রায় ৩৫-৪০ বিঘা জমি চাষের আওতায় আনা সম্ভব হচ্ছে।

বোধখানা ব্লকের বোধখানা গ্রামের উপকারভোগী কৃষক সাজ্জাদুল বলেন, ‘কৃষি অফিস থেকে অনেক রকম বীজ সার দিয়েছে। ট্রেনিং দিয়েছে। এখন সারা বছর প্রায় আমাদের সবজি কেনাই লাগেনা।’

নাভারণ ব্লকের কলাগাছী গ্রামের উপকারভোগী রেজওয়ান হক জানান, ‘সরকার আমাদের অনেক কিছু দিয়েছে।এখন সারা বছর অনেক তরকারী কিনে খাওয়া লাগেনা।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে সে লক্ষ্যে আমরা কাজ করছি। পারিবারিক পুষ্টি বাগান স্থাাপনে প্রস্তাবিত খামারের মডেল এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। একটি পরিবারের জন্য এ মডেলটি যথেষ্ট।’

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত