মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাকে নিয়ে মাঠেই নাচলেন ফুটবলার

কেউ ভাবেননি এ দৃশ্য দেখবেন। একদিকে যখন কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে তখন আনন্দে নাচছেন আশরাফ হাকিমি, হাকিম জিয়েশরা। রোনালদোর ছেড়ে যাওয়া মঞ্চে নতুন নায়ক হয়ে উঠছেন তারা। ঠিক তখনই দেখা গেল গ্যালারি থেকে নেমে এলেন হিজাব পরা এক নারী। জড়িয়ে ধরলেন হাকিমিকে। কে তিনি?

তিনি হাকিমির মা। ছেলের খেলা দেখতে এসেছেন। ছেলে স্বপ্ন পূরণ করেছে তার। তাই নিজেকে আর আটকে রাখতে পারেননি। মাকে দেখে চোখের পানি বাঁধ মানল না হাকিমির। অনেকক্ষণ মাকে জড়িয়ে ধরে রাখলেন তিনি। তারপরে আবার ছুটে গেলেন দলের কাছে।

মরক্কোর হয়ে খেললেও হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদে। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ কিনেছিল তাকে। কিন্তু এক মৌসুম পরেই লোনে পাঠিয়ে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডে। সেখান থেকে ২০২০ সালে ইন্টার মিলান হয়ে এখন তিনি খেলেন প্যারিস সঁ জরমঁতে।
মেসির ক্লাব, নেইমার, এমবাপের ক্লাবে খেলার পাশাপাশি দেশের জার্সিতে মরক্কোর অন্যতম ভরসার জায়গা হাকিমি। এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা নিয়েছেন হাকিমি।

খেলা শেষে আরও এক মাকে দেখা গেল মাঠে। তিনি মরক্কোর আরেক ফুটবলার সোফিয়ান বোফালের মা। মাঠে নেমে ছেলের সঙ্গে উৎসবে মাতলেন তিনিও। মাকে নিয়ে একসঙ্গে নেচেছেন বৌফাল।

আফ্রিকার দেশ মরক্কো। বিশ্বকাপে পড়েছিল ক্রোয়েশিয়া, বেলজিয়ামের গ্রুপে। কেউ আশা করেনি, গ্রুপ পর্ব টপকাতে পারবে তারা। সেই মরক্কো শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতবার তৃতীয় স্থান পাওয়া বেলজিয়ামকে হারিয়েছে। গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে। শেষ ষোলোয় হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। আর কোয়ার্টার ফাইনালে শেষ করে দিয়েছে রোনালদোর স্বপ্ন। এখনো পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। গোটা প্রতিযোগিতায় গোল খেয়েছে মাত্র ১টি। তাও আত্মঘাতী।

একই রকম সংবাদ সমূহ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয়বিস্তারিত পড়ুন

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী