রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্তের চেষ্টা করছে : মির্জা ফখরুল

বাইরে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং দেশের ভেতর থেকে একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে একটা পক্ষ প্রতিনিয়ত গণতন্ত্র বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা অখণ্ড বাংলার বিখ্যাতবিস্তারিত পড়ুন

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। তবে চলতি (২০২৪-২৫) অর্থবছর সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ ও বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শফিকুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি ও সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতেবিস্তারিত পড়ুন

নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা প্রণয়ন করে প্রজ্ঞাপন

তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নীতিমালা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ নামে অভিহিত হবে। এ নীতিমালা সংবাদ সংগ্রহ ও প্রকাশ বা প্রচারের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠানের বাংলাদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

পাকিস্তানের ওপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ

বাংলাদেশ আর পাকিস্তান-দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো একরাশ হতাশা নিয়ে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দুই দলের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এবারের আসর জয় ছাড়াই শেষ করতে হচ্ছে তাদের। তবে হতাশার মধ্যেও বাংলাদেশ একটু স্বস্তি পেতে পারে। নাজমুল হোসেন শান্তর দল ‘এ’ গ্রুপে তলানিতে থেকে শেষ করেনি। এই গ্রুপে সবার শেষে অবস্থান পাকিস্তানের, বাংলাদেশ এক ধাপ ওপরে। বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই তিন ম্যাচের দুটিতে হেরেছে, একটি পরিত্যক্ত। দুই দলের পয়েন্ট সমান ১।বিস্তারিত পড়ুন

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসববিস্তারিত পড়ুন

মনিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হেলাল উদ্দিন : দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমের প্রতিবাদে যশোরের মনিরামপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রঙ্গানে জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল পৌরশহরে বের করে। মিছিল শেষে শিক্ষার্থীরা পৌর ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপস্থিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সাধারণ শিক্ষার্থী সানজিদা আক্তার সোনিয়া, আফরিন সুলতান আনিকা, তাসনিম হাসান বর্ষা, ফারহানা আক্তারবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে কী লিখেছেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। প্রধান উপদেষ্টা বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে নাহিদ ইসলাম প্রথমে ড. ইউনূসকেবিস্তারিত পড়ুন

এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ ইসলাম

সরকারে থাকার চেয়ে এখন রাজপথে থাকা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজনবিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। আগামি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামেরবিস্তারিত পড়ুন

একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংসবিস্তারিত পড়ুন