রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা: সেনাপ্রধান

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এ কথা বলেন। এদিন সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব। তিনি বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না। কারণ তাদের অনেকেই জেলে। র‍্যাব, বিজিবি প্যানিকড। দেশের শান্তিরক্ষারবিস্তারিত পড়ুন

‘বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই’ : সেনা প্রধান

সেনা প্রধান জেনারেল ওয়াকার – উজ- জামান বলেছেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এদিন তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবেনা। এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে। সেনা প্রধান বলেন, আমরা চাই দেশ জাতীকে সুন্দর অবস্থায় রেখেবিস্তারিত পড়ুন

মানবিক কাজের স্বাক্ষর রাখলেন কলারোয়ার ইউএনও জহুরুল ইসলাম

এবার মানবিক কাজের স্বাক্ষর রাখলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। একটি ভবনের তিন তলার বাইরের সানসেটের কার্নিশে আটকে থাকা বিড়াল ছানা দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে টিমকে ডেকে বিড়ালছানাকে উদ্ধার করলেন তিনি। ঘটনাটি সোমবার (২৪ ফেব্রæয়ারি) বেলা দুইটার দিকের। জানা গেছে, মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইউএনও জহুরুল ইসলাম অফিস থেকে উপজেলা চত্বরের সরকারি বাসভবনে যাচ্ছিলেন। এ সময় তিনি সরকারি কোয়ার্টারের পিছনে ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের তিন তলার বাইরের কার্নিশেবিস্তারিত পড়ুন

পিরোজপুরে পৃথক অ*গ্নি*কা*ণ্ডে প্রায় ৪০টি দোকান ভস্মীভূত

এস এম মুর্শিদ, পিরোজপুর: পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০ টির বেশি দোকানঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে এবং সোমবার রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের সহ ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনেবিস্তারিত পড়ুন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারও গাফিলতি পেলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হয়েছে যৌথ অভিযান। এ অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।বিস্তারিত পড়ুন

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট ‘শাটডাউন’ চিরতরে বন্ধ করা। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। প্রেস সচিব তার ওই পোস্টে লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ওবিস্তারিত পড়ুন

চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে এই সব কর্মকর্তাকে সব সুযোগ সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে যেই তিনজন কর্মকর্তা মারা গেছেন মামলা চলাবস্থায় তাদের পরিবারকেও সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এবিস্তারিত পড়ুন

সারাদেশে র‌্যাবের ২১৮ টহল দল মোতায়েন

চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীতে ৬৯টি, ঢাকার বাইরে ১৪৯টিসহ সারাদেশে সর্বমোট ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতাবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় হত্যাযজ্ঞ: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন ৫৭ জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তাবিস্তারিত পড়ুন

জাতীয় শহীদ সেনা দিবস : সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরবিস্তারিত পড়ুন