বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১৪২০৮০৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন কুশোডাঙ্গার ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী। আগামী ১বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী গাজীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব আনিছুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছ সরদার, ফরিদ হোসেন, আঃ গফ্ফার, অনন্ত কুমার. আহসান হাবিব, মফিজ উদ্দীন, আলী আহম্মেদ, শেখ ফারুক হোসেন, ফরিদা বেগম, মর্জিনা খাতুন, কদবানু বেগম, উদ্যোক্তা সেলিম হোসেন, গ্রাম পুলিশ মিজানুর রহমান, দফাদার আরশাদ আলী, গ্রাম পুলিশ জামাল উদ্দীন, ছলেমান, সুব্রত কুমার, আমিরুল ইসলাম, আজারুল ইসলাম, রেজওয়ান আলী, ছমির উদ্দীন সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা হবে।

এ সময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক