বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তঃবিভাগ

খুলনা নর্দান ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে সাংবাদিকতা বিভাগ জয়ী

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম ম্যাচে জয়ী হয়েছে সাংবাদিকতা বিভাগ।

নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার জনসংযোগ দপ্তর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন বলেন, “খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এ ধরণের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই নির্মাণকাজ সম্পন্ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আরো প্রাণবন্ত করে তোলা হবে।”

উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিযোগিতার প্রথম খেলায় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ চার উইকেটে পরাজিত করে ইংরেজি বিভাগকে। সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এহোসানুল হক ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বিশ্বিদ্যালয়ের আটটি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর