বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মামলার জট ছাড়াতে আরো বিচারক নিয়োগ করা হবে: প্রধান বিচারপতি

মামলার জট ছাড়াতে আরো বিচারক নিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে প্রধান বিচারপতি বলেন, এ দেশে জুডিশিয়াল কেসের সংখ্যা আছে ৩৫ লক্ষ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই মামলার জট ছাড়াতে আমরা আরো বিচারক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বেড়ে গেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মামলার জট কমে আসবে।বিস্তারিত পড়ুন

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান। এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগরবিস্তারিত পড়ুন

সেই রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (৯ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। আগামি ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে সোহেল রানাকে দেয়া জামিন স্থগিত চেয়ে সকালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেন।বিস্তারিত পড়ুন

ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা নেই

আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা বা মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তাই এক জেলা থেকে অন্য জেলায় দুই চাকার এই যান নিয়ে চলাচল করা যাবে। রোববার (৯ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে জানান। উল্লেখ, মহাসড়কে মোটরসাইকেলে দুর্ঘটনা বৃদ্ধি ও পরিবহন মালিক সমিতির পরামর্শে গত বছর ঈদুল আজহায় দুই চাকার এইবিস্তারিত পড়ুন

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়া আনা আজ বড় চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

সড়কে এখনো শৃঙ্খলা কার্যকর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৯ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা কার্যকর করতে পারিনি। একইসঙ্গে পরিবহনে শৃঙ্খলা আনা সম্ভব হয়নি। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়া আনা আজ বড় চ্যালেঞ্জ। উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, গাজীপুরের বাসবিস্তারিত পড়ুন

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইতিহাস বিকৃতি, মিথ্যাচার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রণয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাষ্ট্র আজ হুমকির সম্মুখীন। ভবিষ্যতে কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপত্বিত করেন। আবিস্তারিত পড়ুন

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা

ঈদের আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ২২ লাখ টাকা দিলো তৃতীয় লিঙ্গের সদস্যরা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২২ লাখ টাকা সহায়তা দিয়েছে তৃতীয় লিঙ্গের লোকজন। রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটস্থলে তাদের পক্ষ থেকে মোট ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া একই দিন সকালে এককভাবে তৃতীয় লিঙ্গের একজন ক্ষতিগ্রস্তদের ২ লাখ টাকা দেন। সবমিলিয়ে তৃতীয় লিঙ্গের মানুষরা ক্ষতিগ্রস্তদের ২২ লাখ টাকা দিয়ে সহায়তা করলেন। এ দিন অর্থ সহায়তা প্রদানকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৃতীয় লিঙ্গের মানুষের।বিস্তারিত পড়ুন

মহানবী (সা.) যেসব সুগন্ধির ব্যবহার করতেন

সুগন্ধির সৌরভে মানুষকে সতেজতা অনুভব করতে শেখায়। সুগন্ধি মনকে প্রফুল্ল করে তোলে। অনেকে আবার একে রুহের খোরাকও বলে থাকে। নবীজি (সা.)-এর সুন্নতও বটে এটি। সুগন্ধির প্রতি প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রচণ্ড অনুরাগ ছিল। মহানবী (সা.) নিজেও ছিলেন সুগন্ধির আকর (আধার)। শুধু নবীজিই নন সুগন্ধি সব নবীদের অন্যতম সুন্নতও ছিল। হাদিস শরিফে ইরশাদ আছে, আবু আইয়ুব আল-আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত—লজ্জা-শরম, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করাবিস্তারিত পড়ুন

রোজা কবুল হচ্ছে কিনা, বুঝবো কী করে?

ইসলামের পঞ্চস্তম্ভের মাঝে রোজাকে সব থেকে ব্যতিক্রমী এবং একমাত্র লৌকিকতামুক্ত ইবাদত বলা হয়। কারণ, মুমিন যত ধরনের ইবাদত করে তা অন্যরা দেখতে পায়। মানুষের চোখের আড়ালে সাধারণত কোনো ইবাদত করা যায় না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যা চোখে দেখা যায় না। মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহর জন্য। ব্যতিক্রমী এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি নবী (সা.)-কেবিস্তারিত পড়ুন