বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্কুল শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোকবার্তা

রাজধানীর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)। এক শোকবার্তায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়— “আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব নিষ্পাপ শিশু ও ছাত্র-ছাত্রীদের— যারা ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এসেছিল, যাদের প্রাণ হারিয়ে আজ শোকস্তব্ধ নিস্তব্ধতায় ভরে গেছে।” ফাউন্ডেশন আরও জানায়, এই দুঃখজনক ঘটনার পেছনে যেসব গাফিলতি, দায়িত্বহীনতা ও কর্তব্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিত অভিযান : প্রশাসন ও তরুণদের একসাথে পথচলা

মোঃ হাফিজুল ইসলাম : জলাবদ্ধতা নিরসনে এবার বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা টিমকে নিয়ে সরাসরি মাঠে নামলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বুধবার (২২ জুলাই) দুপুর ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার লেকভিউ ক্যাফের সামনে স্থানীয় জনগনের আহ্বানে সাড়া দিয়ে তিনি শহরের বিভিন্ন জলাবদ্ধতা কবলিত গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।সরেজমিনে অবস্থান পর্যালোচনা করে জনগণের ভোগান্তির বাস্তবচিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রশাসন ও সচেতন তরুণদের এই যৌথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুরাতন যানবাহন চলাচল বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য দেশজুড়ে চালু হওয়া ‘নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাতেও পুরাতন ও খেলাপি মোটরযানের চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধ ছাড়াও, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্সবিস্তারিত পড়ুন

তালায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে। পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা গত ১৭ জুলাই, ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের একটি কৃষিজমি রয়েছে। এই জমির পাশেই প্রতিবেশী মো: হাবিবুর রহমান বিশ্বাস প্রভাব খাটিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

কে এম আনিছুর রহমান : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, হিজলদী, পদ্মশাখরা, মাদরা, চান্দুরিয়া, গাজীপুর, ভোমরা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এসব মালামাল আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরায় ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই অভিযানটি সারা দেশের অংশ হিসেবে রবিবার (২০ জুলাই ‘২৫) থেকে শুরু হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল-এর উদ্যোগে পরিচালিত এই অভিযানে, পুরাতন যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করাবিস্তারিত পড়ুন

পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ” এমন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর উদ্যোগে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর এক বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপি বৃক্ষরোপণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এসময় রাইট টক বাংলাদেশ-এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতির মোঃ মাসুম বিল্লাহ বলেন, “প্রতিটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সচেতন ওবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সোনাভান (৫৫) নামের এক নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাভান ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী। নিহতের স্বজনেরা জানান- পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে সোনাভান কয়েকটি গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালেরবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা তরুন দলের আহবায়ক কমিটি ঘোষণা: সভাপতি সুলতান, সচিব বাশার

গাজী হাবিব, সাতক্ষীরা: জাতীয়তাবাদী তরুন দল সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা: আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী তরুনদল সাতক্ষীরা জেলা শাখায় সুলতান মাহমুদকে আহবায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব এবং মো. মাহাবুব রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে এ কমিটি ঘোষনাবিস্তারিত পড়ুন